1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ভোটাধিকার প্রয়োগে বাধা দিলে ব্যবস্থা : আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১ জানুয়ারি, ২০২৩
  • ৭৪ Time View

ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ রোববার (১ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ২০১৪ ও ২০১৮ সালে সুষ্ঠু নির্বাচন হয়েছিল। ২০২৪ এর শুরুতে যে নির্বাচন হবে তাতে সব দল অংশগ্রহণ করবে বলে আশা করছি।
তিনি বলেন, সংবিধানে যেভাবে নির্বাচনের কথা বলা আছে সেভাবেই নির্বাচন হবে। ভোটাধিকার প্রয়োগে কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আনিসুল হক বলেন, দেশে গণতন্ত্রের শেকড় মজবুত করতে শেখ হাসিনার সরকার কাজ করছে। জনগনের কাছে শেখ হাসিনা দায়বদ্ধ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পালন করা হবে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে চাই। কাজেই কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আইনমন্ত্রী বলেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের চেয়ে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা সরকারের সময়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ