1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ অলি আহমদের জন্য মনোনয়নপত্র নিল ১১ দলীয় ঐক্য ‘কারও প্ররোচনায় রিজভী এসব মিথ্যা ছড়াচ্ছে’ গাজীপুর -৫ এর সাবেক এমপি আখতারুজ্জামান তিন দিনের রিমান্ডে ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’ রাষ্ট্রপতি নির্বাচনে জয়-পরাজয় নয়, গণতান্ত্রিক চর্চা ফেরাতেই প্রার্থী: হামিদুর রহমান আযাদ নেপালের পাহাড়ে শুরু অপু বিশ্বাসের নতুন সিনেমার শুটিং সিভিল জজ একেএম সামিউল হকের নিহতের ঘটনায় আইনমন্ত্রীর শোক শিল্প খাতে বাংলাদেশ-মিশর সহযোগিতা বাড়ানোর আহ্বান শিল্পমন্ত্রীর হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

সেনাবাহিনী সব সময় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে : সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ Time View

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে আগের চেয়ে এখন বেড়েছে। সেনাবাহিনী সব সময় জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগির হাট ও ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, আজকে আমরা অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মধ্যে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে। ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করা হচ্ছে। এ ছাড়া গবাদিপশুর চিকিৎসাসহ দেশের বিভিন্নস্থানে কৃষিসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিবছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এখন শীতকালীন প্রশিক্ষণে নিয়োজিত আছে। আমরা যখন প্রশিক্ষণের জন্য বাইরে আসি তখন জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করি। প্রধানমন্ত্রী আমাদের সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। আশা করছি আমাদের শীতকালীন প্রশিক্ষণ শেষ করার মধ্যে লক্ষাধিক কম্বল আমরা সারা দেশে বিতরণ করতে পারব। আমরা গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী সাফল্য অর্জন করতে হলে যুদ্ধক্ষেত্রে অবশ্যই জনগণের সহায়তা দরকার।
এ সময় সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেসিও এবং অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ