1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজনৈতিক অর্থায়নের প্রক্রিয়া দলগুলোকে ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে: টিআইবি টানা দুই দফা কমার পর দেশে বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? এনএমএইচএস ফুটবল টুর্নামেন্টে ব্যাচ ২০২৪ চ্যাম্পিয়ন জামালপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু তুর্কি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাণিজ্যমন্ত্রীর, শুল্ক বাধা নিরসনে গুরুত্বারোপ আজ যেসব খেলা দেখা যাবে (২ নভেম্বর ২০২৬) বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ব্যবসা সহজ করতে নিয়ন্ত্রণ কমানো হচ্ছে ১০৭ ক্ষেত্রে ডিমের খোসা থেকে উৎকৃষ্ট জৈব সার অতিরিক্ত গরমে গত বছর বাংলাদেশ ১৭.৫ বিলিয়ন ডলার সম্ভাব্য আয় হারিয়েছে: ল্যানসেট

বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান : পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৫৬ Time View

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সমান।
তিনি বলেন, ‘জাতির পিতা আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছেন বলেই সব ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করছে।’
আজ শুক্রবার মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন-২০২২ উদ্যাপন উপলক্ষে এ উপজেলার ৪৭টি গীর্জার অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত সাড়ে ২৩ মেট্রিক টন জি.আর চাল বিতরণ অনুষ্ঠানে ঢাকার সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন এ সময় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করেছে। তাই সকলে সমানভাবে উন্নতি করছে।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘সরকার আপনাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে।’
তিনি বলেন, যেকোনো প্রয়োজনে সরকার আপনাদের দরকারি সহায়তা প্রদান করবে।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মো. তাজউদ্দীন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ