1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

জাতির পিতার মাজারে নবনিযুক্ত ৭ মন্ত্রীর শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২
  • ৯৫ Time View

নবনিযুক্ত ৭ মন্ত্রী-প্রতিমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার দুপুর ১টার দিকে এই মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধুভবনে রক্ষিত পরিদর্শন বইতে সই করেন তারা।

নতুন সাতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী হলেন- ড. মহীউদ্দিন খান আলমগীর, হাসানুল হক ইনু, এএইচ মাহমুদ আলী, মো. মুজিবুল হক, মোস্তাফা ফারুক মোহাম্মদ, প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও মো. আব্দুল হাই।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, যুগ্ম সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদারসহ মন্ত্রীদের নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ