1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

আমরা পৃথিবীকে শান্তির একটি ধারণা দিতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৮ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা পৃথিবীকে শান্তির একটি ধারণা দিতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে সৃষ্টিকর্তা আমাদের প্রতিদান দেবেন। হিংসা-বিদ্বেষ, খুন-গুমের বিপরীতে মানুষের কল্যাণে মানুষ কাজ করবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের হাউজিং এস্টেট এলাকায় একটি জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মসজিদ, হাসপাতালসহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা মহৎ উদ্যোগ। আমাদের সরকার সেজন্য প্রতিটি স্থানে একটি আদর্শ মসজিদ নির্মাণ করে দিচ্ছে। যেখানে সব আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে। মসজিদ নির্মাণের সঙ্গে যারা জড়িত সবাই সদকায়ে জারিয়া পাবেন।

আমরা পৃথিবীকে শান্তির একটি ধারণা দিতে চাই: পররাষ্ট্রমন্ত্রী

হাউজিং এস্টেট এলাকার চেরাগ উদ্দিনের সভাপতিত্বে ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গণির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. একেএম হাফিজ, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মসজিদের মুতাওয়াল্লি হাসান চৌধুরী, মুরব্বি এম এ করিম চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ