1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

কলকাতাবাসীর প্রশংসায় ভাসলেন শাহরুখ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৭৮ Time View

কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে মঞ্চে উঠে বাংলায় বক্তৃতা দিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জিও। শাহরুখ জানিয়েছেন, তার অনুরোধে রানি বক্তৃতা বাংলা করে দিয়েছেন।
শাহরুখ বলেন, দিদির (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি) কাছে প্রতিজ্ঞা করেছিলাম যখনই কলকাতায় আসবো বাংলায় কথা বলার চেষ্টা করবো। এ কারণেই তিনি বাংলায় বক্তৃতা দেন।
শাহরুখ মজা করে আরও বলেন, রানিকে দিয়ে বক্তৃতা বাংলায় লিখিয়ে নিয়েছি। ভালো বলতে পারলে আপনারা আমাকে বাহবা দেবেন। আর যদি খারাপ হয় তবে দোষ রানির।
শাহরুখ বাংলায় কথা বলা শুরু করতেই উৎসবে উপস্থিত শত শত দর্শক হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বাংলায় কিছুক্ষণ বক্তৃতা করার পর ইংরেজিতেও কথা বলেছেন শাহরুখ। গত বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলায় এ বত্তব্য দেন।
মুক্তির অপেক্ষায় থাকা ‘পাঠান’ ছবিটি নিয়েও আলোচনার শীর্ষে এখন শাহরুখ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ