1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলার মাঠে হচ্ছে না জাতীয় যুব মেলা: আমিনুল হক গাবতলী-নারায়ণগঞ্জ মেট্রোরেলে বিশ্বব্যাংকের অর্থায়ন চেয়ে সরকারের চিঠি সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়ালো সালামএয়ার ‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’ ভারতের বিপক্ষে ধুঁকতে থাকা নিউজিল্যান্ড পেল আরেকটি দুঃসংবাদ মাহবুব-উল আলম হানিফকে মৃত্যুদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ আদালতে আসামিদের ডিজিটাল হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার: আইনমন্ত্রী আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন চীনের মিন লিয়াও বিভক্ত বিশ্বে অভিন্ন ভবিষ্যতের জন্য সেতুবন্ধ তৈরিতে সংলাপ অনুষ্ঠিত এআই ক্যামেরার নিয়ন্ত্রণে আসছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

বিএনপি সুপার ফ্লপ, ফাইনালেও আমরা জিতবো : কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৬১ Time View

‘বিএনপি সুপার ফ্লপ’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ফাইনালেও আমরাই জিতবো।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপি পাগল হয়ে গেছে, এখন তারা বেপরোয়া আচরণ করছে। ১০ ডিসেম্বর টার্গেট মিস করেছে- কোয়ার্টার ফাইনালে আমরাই গোল দিয়েছি। সেমিফাইনালেও আমরা গোল করবো; ফাইনালেও আমরাই জিতবো। ফাইনাল খেলা মানে আগামীর নির্বাচন, সেখানে আমরা জিতবোই। কক্সবাজার তৈরি হোন, খেলা হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ করেছেন তাদের মূল্যায়ন করতে হবে। বসন্তের কোকিলদের যেন দলে স্থান দেওয়া না হয়।
দলের নেতাদের সতর্ক করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতারা কে কী করেন দেশের মানুষ সব জানে। ক্ষমতায় আছেন বলে মানুষ কিছু বলে না। দলের নাম ভাঙিয়ে যেন কেউ অপকর্ম না করে, দলের বদনাম হয় এমন কোনো কাজ যেন কেউ না করে।
তিনি বলেন, ’৭৫-এ বঙ্গবন্ধু সপরিবারে হত্যার শিকার না হলে পরে জিয়াউর রহমানকে হত্যা করতে কেউ সাহস পেত না। আওয়ামী লীগই একমাত্র এদেশে ক্ষমতা হস্তান্তর করেছে শান্তিপূর্ণভাবে, যা অন্য কোনো দল করেনি। শেখ হাসিনার হাতেই দেশ এগোচ্ছে। উন্নয়নশীল দেশে এগিয়েছে বাংলাদেশ। এখন স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ এগিয়ে চলছে।
বক্তব্যের শুরুতে জেলা আওয়ামী লীগের কমিটি কাউন্সিলের মাধ্যমে না হয়ে কেন্দ্র থেকে ঘোষণা করার আশ্বাস দিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের জাতীয় সম্মেলনের আগে জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে জমা দিতে হবে।
এর আগের বেলা সাড়ে ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভপতিত্বে ও উপ-প্রচার সম্পাদক পৌর কাউন্সিলর এম এ মনজুরের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ