1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

হাসপাতালে সাকিব আল হাসান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২
  • ৯৯ Time View

টেস্ট সিরিজ শুরুর আগে সর্বশেষ অনুশীলনে বাংলাদেশ। তবে বেশিক্ষণ অনুশীলন করা হয়নি অধিনায়ক সাকিব আল হাসানের। সতীর্থরা যখন গা গরমে ব্যস্ত, তখন অ্যাম্বুলেন্সে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ছাড়লেন সাকিব। কোথায় যাচ্ছেন সাকিব? জানা গেল, অস্বস্তি নিয়ে হাসপাতালে ছুটেছেন।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে কাল মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তার আগে কী হলো বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কের?
খবর নিয়ে জানা গেল, প্রথম টেস্টের আগে অস্বস্তিতে ভুগছেন বাঁহাতি অলরাউন্ডার। ৭ নভেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে কাঁধে চোট পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গেছে, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করছেন তিনি। এ জন্য দলের সঙ্গে থাকলেও গতকাল অনুশীলনে যোগ দেননি।
আজও এসেছিলেন দলের সঙ্গে। তবে অনুশীলন করতে পারেননি। বিসিবি সূত্র থেকে জানা গেছে, ঢাকায় স্ক্যান করা হলেও চোটের জায়গায় কোনো চিড় বা ক্ষত দেখা যায়নি। তবে ব্যথামুক্ত না হওয়ায় দ্বিতীয়বার স্ক্যান করতে আজ তাকে আবার চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও কাল শুরু হতে যাওয়া প্রথম টেস্টে সাকিবের খেলা নিয়ে শঙ্কা নেই বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ