1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
গ্যাবনকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করলেন আইসিটি মন্ত্রী পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির

‘বাংলার কিংবদন্তি’ সম্মাননা পেলেন শ্রীলেখা

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৮০ Time View

ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র এবার ‘দ্য লিজেন্ড অব বেঙ্গল’ সম্মাননা পেলেন। শনিবার (১০ ডিসেম্বর) কলকাতার রোটারি সদনে অল ইন্ডিয়া হিউম্যান রাইটসের পক্ষ থেকে শ্রীলেখাকে এই সম্মান জানানো হলো।

সম্মাননা পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী। একই সঙ্গে নিন্দুকদের কটাক্ষ করতেও ছাড়েননি। ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘আমি নাকি লিজেন্ড অব বেঙ্গল! নিন্দুকরা শুনছো, শুনছেন?’

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘খবরটা পেয়ে প্রথমে খুব অবাক হই। তবে বেশ ভালো লাগছে। যারা আমাকে এই সম্মান দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।

অন্যায়ের বিরুদ্ধে বরাবরই সরব শ্রীলেখা। নানা সময়ে, নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে তার পরিতালিত ছবি ‘এবং ছাদ’ না থাকায় ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ