1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না: কাকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
  • ৬২ Time View

চলমান কাতার বিশ্বকাপে গ্যালারিতে বসে নেইমারদের খেলা উপভোগ করতে দেখা যায় কিংবদন্তি খেলোয়াড় রোনালদো, রবার্তো কার্লোস, কাকা ও কাফুদের। ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার কাকা জানান, অনেক ব্রাজিলিয়ানই নিজ দেশ ব্রাজিলকে সমর্থন করে না। খবর : গোল ডটকম
ব্রাজিলের সাবেক এই তারকা ফুটবলার দাবি করেন, ব্রাজিলে কিংবদন্তিদের সেভাবে মূল্যায়ন করা হয় না। তিনি বলেন, ‘শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে, অনেক ব্রাজিলিয়ানই ব্রাজিলকে সমর্থন করে না। কিংবদন্তি রোনালদো পাশ দিয়ে হেঁটে গেলে আপনি রোমাঞ্চিত হবেন, কিন্তু ব্রাজিলে তাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একজন সাধারণ মানুষ হিসেবেই দেখা হয়।’
কাকা কথা বলেন নেইমারকে নিয়েও। বর্তমানে নেইমার আলোচনায় থাকলেও সেটি নেতিবাচক আলোচনা বলে মনে করেন তিনি। এ প্রসঙ্গে কাকা বলেন , ‘এ মুহূর্তে অনেক ব্রাজিলিয়ানই নেইমারকে নিয়ে কথা বলছে। তবে সেটি নেতিবাচকভাবে।’
উল্লেখ্য যে, শুক্রবার (৯ ডিসেম্বর) কাতারের আল রাইয়ানে বাংলাদেশ সময় রাত ৯টায় বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ