1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বেবি বাম্পের ছবি প্রকাশের পর তোপের মুখে পাক অভিনেত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৮ Time View

সন্তান সম্ভাবা হলেই তারকারা বেবি বাম্পের ছবি প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। বলিউডে এসব হরহামেশাই দেখা যায়। এর জন্য আলাদা ফটোশুট করে থাকেন তারা। কেউ কেউ তো বেবি বাম্পের অর্ধনগ্ন ছবিও প্রকাশ করে ফেলেন। তবে এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আরমিনা খান।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে সিল্ক জাতীয় একটি কাপড়ে নিজেকে আবৃত করেছেন আরমিনা খান। এমন লুকে স্বামীর বুকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার স্বামী তাকে জড়িয়ে ধরে বেবি বাম্পে হাতে রেখেছেন।
ছবির মন্তব্যের ঘরে নেতিবাচক কমেন্টে ভরে যাচ্ছিল। তাই বাধ্য হয়ে কমেন্ট অপশন বন্ধ করে দেন তিনি। সেই সঙ্গে আরেকটি পোস্টে এর মোক্ষম জবাব দিয়েছেন এ অভিনেত্রী।
আরমিনা লিখেছেন, যারা বিরক্ত হয়েছেন তাদেরকে আমি সত্যিই বলছি, এসব কমেন্টে খুব জোরে হাসছি। বেচারারা সকাল থেকে লাফালাফি করছেন।
আরমিনা খান ব্যক্তিগত জীবনে ফেসল খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। গত মাসের ২২ তারিখে মা হতে যাওয়ার ঘোষণা দেন আরমিন। এ দম্পতির এটি প্রথম সন্তান।
আরমিনার জন্ম ও বেড়ে উঠা কানাডায়। ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে অভিনয় নিয়ে পড়াশোনা করেন। তিনি পাকিস্তান ও কানাডার দ্বৈত নাগরিক। ২০১৩ সালে ‘রাইফ’ নামে একটি ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেন; কান চলচ্চিত্র উৎসবে এটি দারুণ প্রশংসা কুড়ায়। ‘হাফ! ইটস টু মাচ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন আরমিনা। বেশ কিছু পাকিস্তানি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। উপহার দিয়েছেন বেশকিছু জনপ্রিয় পাকিস্তানি টিভি সিরিজ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ