1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

শ্রাবন্তীর বিরুদ্ধে রোশানের মামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৭৬ Time View

অভিনয়ের চেয়ে পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এখন ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি আলোচনায় থাকেন। এবার আদালতে মিথ্যা সাক্ষী দেওয়ার অভিযোগ এনে এই অভিনেত্রীর নামে মামলা করলেন তাঁর তৃতীয় স্বামী রোশান সিং।

গত বছর রোশানের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদ ও ভরণপোষণের জন্য মামলা করেন শ্রাবন্তী। এই সময় ভরণপোষণ বাবদ মাসিক সাত লাখ রুপি দাবি করেন তিনি। কিন্তু মামলার সময় শ্রাবন্তী নিজের আয়-ব্যয়ের যে হিসাব দেখিয়েছেন, তা সঠিক নয় বলে পাল্টা মামলা করেন রোশান। তিনি জানান, শ্রাবন্তী নির্বাচনে প্রার্থী হওয়ার সময় যে আয়-ব্যয়ের হিসাব দেন, সেই হিসাবের সঙ্গে এই মামলায় দেওয়া হিসাবের মিল নেই।
মামলাটিতে যে সাক্ষ্য দেওয়া হয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। এমন অভিযোগ এনে আদালতে অভিনেত্রীর নামে মামলা করেন রোশান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সিপিআরসি ৩৪০ ধারায় শ্রাবন্তীর নামে মামলা করেছেন রোশানের আইনজীবী। এই অভিযোগ যদি সত্য প্রমাণিত হয়, তাহলে শ্রাবন্তীর জেলও হতে পারে। ১৬ ডিসেম্বর আলীপুর আদালতে এই মামলার পরবর্তী শুনানি।

রোশানের করা মামলাটি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করলে এই অভিনেত্রী জানান, আইনজীবীর সঙ্গে পরামর্শ না করে তিনি মন্তব্য করতে চান না। ২০১৯ সালে ভালোবেসে রোশানকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। কিছুদিন পর থেকেই তাঁদের বনিবনা হচ্ছিল না। গত বছর বিবাহবিচ্ছেদ চেয়ে মামলা করেন শ্রাবন্তী। মামলাটি এখনো চলছে।
২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। এরপর ২০১৬ সালে প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। কিন্তু বছর পার না হতেই তাঁদেরও বিচ্ছেদ হয়। তৃতীয় বিয়ের মামলা নিষ্পত্তি না হওয়ায় কাগজে-কলমে রোশান-শ্রাবন্তী এখনো স্বামী-স্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ