1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সুস্থ হয়ে শিগগির কাজে ফিরছেন জুবিন নটিয়াল

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৭০ Time View

বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল কয়েকদিন আগে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন। হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি এখন পরিপূর্ণ বিশ্রামে রয়েছেন। এদিকে জুবিন ভক্তরা তাকে নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন। তাই ভক্তদের জন্য তিনি তার সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে অভয় দিয়েছেন।

জুবিন তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন ‘রিকভারি ব্রেক, সি ইউ গাইস অ্যাগেইন’। এই পোস্ট দেখে জুবিনের অনুরগীরা কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন যে তাদের প্রিয় শিল্পী ভালো আছেন এবং খুব শিগগির তাদের মাঝে ফিরছেন।

উল্লেখ্য, গত ২ ডিসেম্বর সিঁড়ি থেকে পড়ে গিয়ে আহত হন জুবিন। এরপর সেদিন সন্ধ্যায় নিজেই স্বাস্থ্যের আপডেট শেয়ার করেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। হাসপাতালের বিছানা বসে সামনে খাবার রাখা।

ক্যাপশনে লেখেন, ‘সকলের আশীর্বাদের জন্য ধন্যবাদ। ঈশ্বর আমার উপর নজর রাখছিলেন, এবং সেই মারাত্মক দুর্ঘটনার হাত থেকে আমাকে রক্ষা করেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি এবং সুস্থ হচ্ছি। আপনাদের অফুরন্ত ভালবাসা ও উষ্ণ প্রার্থনার জন্য কৃতজ্ঞ।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ