1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৭ Time View

সারাবিশ্বের মতো বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরও কমবে। সার্বিকভাবে দেশের মূল্যস্ফীতি ভালো আছে। তবে টাকা থাকলেই অপচয় করা যাবে না। দেশে ডলার সংকট নয়, ঘাটতি আছে। আগামী বছরের মার্চ-এপ্রিলে দেশে ডলারের ঘাটতি আর থাকবে না।
আজ শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। দুই দিন ব্যাপী এ খেলার আয়োজন করেছে জেলা ক্রীড়া সংস্থা।
তিনি বলেন, এক সময় বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, খাদ্যের অভাব ছিল। চারদিকে ছিল মারামারি আর রাহাজানি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের চারদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। দেশের মানুষ শান্তিতে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারছে। ঘরে ঘরে বিদ্যুৎ আছে। খাদ্য আছে। এক কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের যে উন্নয়ন হয়েছে তা অতীতের কোনো সরকার করতে পারেনি। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় নিয়ে আসবে।
মন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মাঠ ভরা ফসল আর গোলা ভরা ধান আছে আমাদের। হাওর আর নদী ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত আছে। আমাদের সব কিছু আছে। সুতরাং কোনো সমস্যা হবে না।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পৌর সভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।
দুই দিনের প্রতিযোগিতা সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার পাঁচটি টিম এ কুস্তি খেলায় অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ