1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৬৩ Time View

ম্যাচের অন্তিম মুহূর্তে হোয়াং হি চ্যানের গোলে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নেয় তারা। অন্যদিকে উরুগুয়ে-ঘানার ম্যাচে উরুগুয়ে ২-০ গোলে জিতেও পারেনি উতরে যেতে। তাতে উরুগুয়েকে পেছনে ফেলে নকআউট পর্বের টিকিট পায় দক্ষিণ কোরিয়া। সবশেষ ২০১০ সালে তারা খেলেছিল বিশ্বকাপের নকআউট পর্বে।
এগিয়ে গেল দক্ষিণ কোরিয়া:
ম্যাচের যোগ করা সময়ে ৯০+১ হোয়াং হি-চ্যানের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এ সময় পাল্টা আক্রমণে সন হিউং-মিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান চ্যান।
ম্যাচের শুরুতেই হোর্তার গোলে এগিয়ে যায় পর্তুগাল। অবশ্য ২৭ মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে সেউং-গিউ গোল করে সমতা ফেরান। এরপর উভয় দল বেশ কিছু সুযোগ পেলেও সেগুলো থেকে আর কোনো গোল আদায় করে নিতে পারেনি। তাতে ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।
সমতা ফেরালো দক্ষিণ কোরিয়া:
ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ২৭ মিনিটে সমতা ফেরায় কোরিয়া। এ সময় বামদিক থেকে উড়ে আসা বল রোনালদোর পিঠে লেগে গোললাইনের সামনে পড়ে। সেটাতে কিম সেউং-গিউ টোকা দিয়ে জালে জড়ান। তাতে ম্যাচে ফেরে সমতা।
শুরুতেই এগিয়ে গেল পর্তুগাল:
ম্যাচের ৫ মিনিটেই লিড নেয় পর্তুগাল। এ সময় পাল্টা আক্রমণে গোল করেন রিকার্ডো হোর্তা। ডানদিক থেকে ক্রসে তাকে বল বাড়িয়ে দেন দিয়েগো দালোত। বক্সের ভেতরে সেটাতে কোনোরকমে পা লাগিয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান হোর্তা।
পর্তুগাল-দ. কোরিয়া ম্যাচ শুরু:
বিশ্বকাপের এইচ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নেমেছে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া। এজুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
পর্তুগালের একাদশ:
দিয়েগো কস্তা, আন্তোনিও সিলভা, পেপে, জোয়াও ক্যানসেলো, দিওগো দালোত, রুবেন নেভেস, ভিতিনহা, ম্যাথিউস নুনেস, ক্রিশ্চিয়ানো রোনালদো, জোয়াও মারিও ও রিকার্ডো হোর্তা।
দক্ষিণ কোরিয়ার একাদশ:
কিম সেউং-গিউ, কিম ইয়ং-গুওন, কওন কিয়ং-ওন, কিম জিন-সু, কিম মুন-হোয়ান, লি জায়ে-সুং, হোয়াং ইন-বিওম, জুং উ-ইয়ং, চো গুয়ে-সুং, সন হিউং-মিন, লি কাং-ইন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ