1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

উত্তর কোরিয়ার ওপর ৩ দেশের নতুন নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ৫০ Time View

গত মাসে উত্তর কোরিয়ার সবশেষ এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার পর অবৈধ অস্ত্র কার্যক্রমে যুক্ত একাধিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন জন ইল হো, ইউ জিন এবং কিম সু গিল। গত এপ্রিলে তাদেরকে নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য মনোনীত করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
এক বিবৃতিতে ওয়াশিংটন জানিয়েছে, উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত থাকা এই কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পিয়ংইয়ং-এর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই অঞ্চল এবং পুরো বিশ্বের জন্যই মারাত্মক ঝুঁকি তৈরি করেছে।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সিঙ্গাপুরের এবং তাইওয়ানে থাকা একজন ব্যক্তি এবং আটটি সংস্থাসহ আরও সাতজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তারা সবাই আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞায় রয়েছেন।
এদিকে উত্তর কোরিয়ার সরকার কর্তৃক পরিচালিত লাজারাস গ্রুপসহ একজন ব্যক্তিকে নিষেধাজ্ঞার জন্য মনোনীত কররেছে জাপান। এই গ্রুপটি সাইবার হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১৮ নভেম্বর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। চলতি বছর সব মিলিয়ে ৬০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে কিম জং উনের দেশটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ