1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ আফগানিস্তানের জয়ে বিশ্বকাপ নিশ্চিত বাংলাদেশের এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু আজ, যেভাবে করবেন

মাদক থেকে তরুণদের রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬০ Time View

মাদক সমাজের রক্তে রক্তে ঢুকে গেছে, মাদক থেকে তরুণদের রক্ষা করতে বর্তমান সময়ে খেলাধুলার কোন বিকল্প নেই বলে মন্তব্য করে বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
আজ বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কাজীপাড়া এলাকায় খ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, আমাদের সমাজে বর্তমানে মাদক একটু ভয়াবহ আকারে ধারণ করছে। অনেকদিন ধরে এই মাদক সমাজের রক্তে রক্তে ঢুকে গেছে। যখন যুবসমাজ খেলাধুলায় মগ্ন থাকবে তখন অন্যকাজে মন যাবে না। একই সময় অলস সময়টিতে খারাপ কাজে না থেকে যদি খেলাধুলা করো তাহলে তোমরা সুস্থ্য থাকবে, সমাজ সুস্থ থাকবে।
তিনি আরো বলেন, পঞ্চগড় জেলায় কয়েকটি উপজেলা রয়েছে তার মধ্যে তেঁতুলিয়া উপজেলা খেলাধুলায় সব থেকে বেশী এগিয়ে। আমরা চাই এই খেলা আরো অনেকদূর এগিয়ে যাক। তেঁতুলিয়ার মেয়েরা শুধু হেন্ডবল খেলায় নয়, ফুটবলে নয়, অন্যান্য খেলাতেও এগিয়ে যাক। আজকে যে বাংলাদেশের নারীরা শ্রেষ্ঠ অর্জন করছে তার প্রমাণ কিছুদিন আগে হওয়া সাফ ফুটবল। সাফ ফুটবলে নারীরা কিন্তু চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিলো। এবং সেই অর্জন আমাদেরকে ধরে রাখতে হবে। এবং সেখানে আমাদের মেয়েরা যা দেখিয়েছেন আমাদের ছেলেরাও অনেকসময় তা দেখাতে পারি না। আমরা তোমাদের প্রতি শ্রদ্ধা জানায় তোমাদের অর্জনকে শ্রদ্ধা জানায় তোমরা আমাদের যা দেখিয়েছো। আমি বিশ্বাস করি এই খেলাধুলা বা যতকিছুই করিনা কেন সবকিছু আমাদের নারী পুরুষ মিলেই এই বাংলাদেশ। সকলের সমান অধীকার। এই দেশটিকে গঠনে আমরা আশা করবো যেই স্টেডিয়াম আমরা গঠন করে দিচ্ছি এটি এই এলাকার খেলাধুলা বিকাশে অনেক বেশী উপকারে আসবে।
এসময় ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, পঞ্চগড় জেলা প্রশাসন জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মাজেদ, সহকারী প্রকৌশলী হেদায়েতুল হক মির্জা, প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ প্রমূখ।
এর আগে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে তেঁতুলিয়া কাজী শাহবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের খেলোয়াড় শিক্ষার্থীরা ফুলদিয়ে বরণ করেন। এর পর তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে বৃক্ষরোপণের মাধ্যমে শেখ রাশেল মিনি স্টেডিয়ামের কাজের শুভ উদ্বোধন করেন। পরে পঞ্চগড় সদর উপজেলায় আরও একটি শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন।
জানা যায়, গত ২১ সালের ৪ মে ২য় পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজের অনুমোদন দেয়া হয়। প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে জুলাই ২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত। ২য় পর্যায়ে ১৮৬টি উপজেলায় মিনি স্টেডিয়ামের কাজের উদ্বোধন করা হচ্ছে। অনুমোদিত প্রকল্প মূল্য ধরা হয়েছে ১৬৪৯.৩২৫২ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ