1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

মা হচ্ছেন ক্যাটরিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ৬৪ Time View

বলিউড আর গুঞ্জন, দুটি শব্দ মিলেমিশে একাকার। বিশেষ করে নামটা যখন ক্যাটরিনা হয়, তখন তো গুঞ্জনের সীমা থাকেই না। ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সাথে বিয়ের পর থেকেই অভিনেত্রীর গর্ভধারণের গুঞ্জন শোনা যাচ্ছে। মা হতে যাচ্ছেন অভিনেত্রী, তাই পোশাকে পরিবর্তন এনেছেন- এমন অনেক মন্তব্য ভেসে বেড়ায় নিয়মিত।
সম্প্রতি ক্যাটরিনার নতুন কিছু ছবি প্রকাশের পর থেকে নতুন করে সেই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়ে উঠল!
নিজের আসন্ন সিনেমার শুটিং শেষ করে সোমবার (২৮ নভেম্বর) রাতে মুম্বাই ফিরেছেন অভিনেত্রী। ফেরার পথে একটি বড় আকারের কুর্তা পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে।

কমলা রঙের ওড়নার সঙ্গে মিলিয়ে পরা বেইজ কুর্তায় বেশ সুন্দর দেখাচ্ছিল অভিনেত্রীকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ছবি এবং ভিডিও শেয়ার হওয়ার পরপরই ফের নতুন করে তাঁর গর্ভাবস্থার গুজব ছড়াতে শুরু করে। যেহেতু ক্যাটরিনাকে ঢিলেঢালা আরামদায়ক পোশাক দেখা গেছে, ভক্তরা অনুমান করছেন যে অভিনেত্রী প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন। অনেকেই ছবিগুলো শেয়ার করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তবে কি সত্যিই মা হতে চলেছে ক্যাটরিনা? নেটিজেনরাও বিভিন্ন পোস্টে নিজেদের মন্তব্য করে যাচ্ছেন। তাদের মতে, অভিনেত্রী প্রেগন্যান্ট। আর এ কারণেই ভারী কোনো শুটিং তিনি করছেন না। পোশাকেও পরিবর্তন এনেছেন। যদিও এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনোরকম বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ক্যাটরিনাকে সর্বশেষ দেখা গেছে হরর-কমেডি ফিল্ম ‘ভূত পুলিশ’-এ। ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে অভিনয় করেছেন তিনি। তাকে শীঘ্রই সালমান খানের সাথে ‘টাইগার ৩’ এবং বিজয় সেতুপতির সাথে ‘মেরি ক্রিসমাস’-এ দেখা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ