1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপে টিকে থাকতে আজ রাতে মাঠে নামছে জার্মানি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৬৩ Time View

গেল রাশিয়া বিশ্বকাপেও ভাগ্য সঙ্গে ছিল না। বাদ পড়তে হয়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবারো কী তেমন পরিণতি অপেক্ষায় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির? কাতার বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ১-২ গোলে হেরে শুরুতেই বিদায়ের আতঙ্ক চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মান শিবিরে।
আজ রোববার দিবাগত রাত ১টায় আল বায়েত স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে মাঠে নামছে ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দল জার্মানি। টমাস মুলারদের বিশ্বকাপ-ভাগ্য নির্ভর করছে অনেকটাই আজকের ম্যাচের উপরে। যদিও চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে উড়িয়ে দিয়েছিল স্পেন। ৭-০ গোলে দারুণ জয়ের পর শেষ ষোলো একপ্রকার নিশ্চিত করে রেখেছে স্পেন।
দুই বছর আগে উয়েফা নেশন্স কাপে জার্মানিকে ৬-০ হারিয়েছিল লুইস এনরিকের দল স্পেন। ২০১০ সালের বিশ্বকাপেও স্পেন জিতেছিল ১-০ ব্যবধানে। জাপানের কাছে জার্মানি হারার পর প্রবল চাপে রয়েছে। তবে স্বস্তিতে নেই স্পেন কোচ এনরিক। গতকাল সংবাদ সম্মেলনে স্পেন বসের কন্ঠে এমনই কথা শোনা গেলো।
এনরিক বলছিলেন, ‘জার্মানি বিশ্বফুটবলের অন্যতম সেরা শক্তি। ওদের দলে একাধিক এমন ফুটবলার আছে, যারা যে কোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে। তা ছাড়া আমাদের মতো ওরাও প্রচুর পাস খেলে আক্রমণে ওঠে।’
এনরিক আরো বললেন, ‘আমরা কাউকেই সমীহ করি না। কোস্টারিকার মতো জার্মানির বিরুদ্ধেও আক্রমণাত্মক ফুটবলই খেলতে বলছি ছেলেদের। আমাদের লক্ষ্য রোববারই বিশ্বকাপের শেষ ষোলোয় ছাড়পত্র আদায় করে নেওয়া। জিততে না পারলে পরিস্থিতি একটু কঠিন হয়ে পড়বে। কারণ, শেষ ম্যাচে আমাদের খেলতে হবে জাপানের সঙ্গে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ