1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সৌদি আরবে হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত চার মাসে রপ্তানি আয় ১৭ দশমিক ৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৬ শতাংশ পোশাক খাতে নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিকেএমইএ মজুরি আন্দোলনে সংঘর্ষ: ২৮ জনকে আটক করে পুলিশ বলছে, ‘আওয়ামী লীগ’ কঙ্গো শান্তিরক্ষা মিশনে যাচ্ছে বিমান বাহিনীর নতুন কন্টিনজেন্ট নির্মল বায়ু-জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী এক নম্বরে উঠে বাভুমার লক্ষ্য বাংলাদেশ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্য, অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ আর্নিংস কল আয়োজন করেছে সিটি ব্যাংক তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

মহিলা আ.লীগের সম্মেলন আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৭৮ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গঠনতন্ত্র অনুযায়ী, প্রতি তিন বছর পর সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে প্রায় পাঁচ বছর পর সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সম্মেলনকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে মহিলা আওয়ামী লীগের নেতৃদের মাঝে। সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থী হিসাবে প্রায় ৪০ জন নেত্রী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। শীর্ষ এই দুই পদে দায়িত্বপ্রাপ্তদের নাম শনিবারই ঘোষণা করা হতে পারে।
এর আগে, সর্বশেষ ২০১৭ সালের ৪ মার্চ ৫ম জাতীয় জাতীয় সম্মেলনের মাধ্যমে মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।
বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও চলতি কমিটির সহ-সভাপতি আসমা জেরিন ঝুমু, শিরীন নাঈম পুনম, আজিজা খানম কেয়াসহ দৌড়ে অনেকেই আছেন।
জানা গেছে, মহিলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি সাফিয়া খাতুন আবারও একই পদে থাকতে আগ্রহী। অপরদিকে বর্তমান সাধারণ সম্পাদক মাহমুদা বেগমও নতুন কমিটিতে সভাপতি পদ প্রত্যাশী। এর বাইরেও সংগঠনটির শীর্ষ দুই পদে প্রায় দুই ডজন নেত্রীর নাম আলোচনায় রয়েছে।
তবে নেতাকর্মীদের আশা বিতর্কিতদের বাদ দিয়ে এবার স্বচ্ছ ইমেজের নতুন নেতৃত্ব সামনে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ