1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ

সিরাজগঞ্জে শিল্প পার্কে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৯ Time View

শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন বলেছেন, সিরাজগঞ্জে নির্মাণাধীন বিসিক শিল্প পার্কে ৮২৯টি কারখানা স্থাপন করা হবে। বিশাল এ শিল্প পার্কে প্রায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় বিসিক শিল্প পার্কের নির্মাণকাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, অনাকাঙ্খিত জটিলতার কারণে এ প্রকল্পের নির্মাণ কাজের বিলম্ব ঘটেছে। এ কারণে কাজের অগ্রগতি দেখার জন্যই এ পরিদর্শনে এসেছি। চার শত একর জমির উপর নির্মাণাধীন এ প্রকল্পের কাজ ইতোমধ্যেই প্রায় ৮০% কাজ শেষ হয়েছে। দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো এখানে প্লট বরাদ্দ নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন ইতিমধ্যেই। এ প্রকল্পের কাজ শেষ হলে আগামী বছরের জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিসিক শিল্প পার্কের শুভ উদ্বোধন করবেন।
পরিদর্শনকালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, শিল্প সচিব জাকিয়া সুলতানা, বিসিকের চেযারম্যান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক ড. ফারক আহাম্মদ, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আ.লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ