1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর দেশে স্বর্ণের দামে বড় লাফ ৩৫ বছর পর আবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, যেভাবে হবে ভোটগ্রহণ

লোকসান কাটিয়ে পৌনে ৭ কোটি টাকা লাভ করেছে বিটিসিএল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৫৮ Time View

বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পনি লিমিটেড (বিটিসিএল) লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। একটানা ১৫ বছর যে প্রতিষ্ঠানটি লোকসান দিয়েছে, এখন সেই প্রতিষ্ঠানটিই লোকসা কাটিয়ে লাভের মুখ দেখছে। বিটিসিএল ২০২১-২২ অর্থবছরে লোকসান কাটিয়ে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।
বৃহস্পতিবার ঢাকায় টেলিযোগাযোগ ভবনে অনুষ্ঠিত বিটিসিএলের বার্ষিক সাধারণ সভা শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে এ তথ্য জানানো হয়।
বিটিসিএলের বোর্ড চেয়ারম্যান ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. খলিলুর রহমান এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনসহ বোর্ডের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে বলা হয়, ২০০৭-০৮ অর্থবছরে বিটিসিএলের লোকসান ছিলো প্রায় ৩৫০ কোটি টাকা। তারও আগে লোকসানের পরিমান ছিল প্রায় ৫০০ কোটি টাকা। সর্বশেষ ২০২০-২১ অর্থবছরেরও বিটিসিএলের লোকসান ছিল ২৪৭ কোটি টাকা। অব্যাহত এই লোকসান কাটিয়ে প্রতিষ্ঠানটি ২০২১-২২ অর্থবছরে লাভ করেছে ৬ কোটি ৭২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ