1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

মারা গেলেন ‘ভুল ভুলাইয়া’ সিনেমার সেই তান্ত্রিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৫৫ Time View

৮২ বছর বয়সে নিভে গেল জীবন প্রদীপ। বলিউডে লাগলো আবারও ধাক্কা। এবার মারা গেলেন বলিউডে জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে। বুধবার রাতে ভারতের পুনেরর দীননাথ মঙ্গেশকর হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
গত ১৫ দিন আগে বার্ধক্যজনিত কারণে শারীরিক বিভিন্ন জটিলতায় ভর্তিকরা হয় পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালের আইসিউইতে। হাসপাতালে নেয়া হলেও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। ক্রমশ অবনতি হয়েছিল। সে কথা চিকিৎসকরা আগেই জানিয়ে দিয়েছিলেন তার পরিবারকে।
রাতেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। তাঁর মরদেহ আপাতত পুণের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।
১৯৭৬ সালে মাত্র ২৬ বছর বয়সে বলিউডে যাত্রা শুরু করেন বিক্রম। অমিতাভ বচ্চন অভিনীত ‘পরওয়ানা’ ছিল বিক্রমের প্রথম ছবি। বিক্রমকে শেষ অভিনয় করতে দেখা গেছে ‘নিকম্মা’ সিনেমায়। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে ছিলেন শিল্পা শেট্টি এবং অভিমন্যু দাশানি।
উল্লেখ্য, বিক্রম সবচেয় বেশি আলোচনায় আসেন ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমায় ঐশ্বরিয়া রায় বচ্চনের বাবার চরিত্রে অভিনয়। এছাড়া ‘দিল সে’, ‘ভুল ভুলাইয়া’, ‘হিচকি’, ‘মিশন মঙ্গল’-সহ আরও অনেক সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ