1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে না সুপার টুয়েলভ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ৬৪ Time View

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর যৌথভাবে আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।
চারটি গ্রুপে বিভক্ত হয়ে আসরে ২০টি দল অংশ নিবে। প্রতি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। প্রতি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সুপার এইট পর্বে খেলবে। অর্থাৎ ২০২১ বা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আগামী আসরে সুপার টুয়েলভ পর্ব থাকছে না।
সুপার এইটে উঠা আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে। প্রতি গ্রুপে চারটি করে দল খেলবে। প্রতিটি গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। দুই সেমিতে জয় পাওয়া দুটি দল ফাইনাল খেলবে।
২০ দলের আগামী বিশ্বকাপে ইতোমধ্যেই ১২টি দল নিজেদের জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে ঐ বিশ্বকাপে খেলবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র। এ মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সুপার টুয়েলভে সেরা আটে থাকার সুবাদে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস সরাসরি বিশ্বকাপে অংশ নেবে।
আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ এবং আফগানিস্তানও। আইসিসির নিয়মনুযায়ী ১৪ নভেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা দশের মধ্যে ছিল তারা। আঞ্চলিক বাছাইপর্ব খেলে বাকি আট দেশকে বিশ্বকাপে জায়গা পেতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ