1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত, আমরা স্বাধীন দেশ : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিদেশি কূটনীতিকদের মনে রাখা উচিত, আমরা পরাধীন দেশ নই। এটা (বাংলাদেশ) কোনো কলোনি না। তারা তাদের নিয়ম-শিষ্টাচার অনুযায়ী চলবেন, সেটাই আমাদের প্রত্যাশা।’
সোমবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলন বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রী বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন শিক্ষকতা করেছি। ওই সময়ে সেখানকার সাংবাদিকরা আমাকে নানা বিষয়ে প্রশ্ন করেছেন। কিন্তু, রাষ্ট্রদূত হওয়ার পর তারা আমাকে তাদের অভ্যন্তরীণ কোনো বিষয়ে প্রশ্ন করেননি। তবে, দুঃখের বিষয় হলো, বাংলাদেশের অনেকেই কূটনীতিকদের কাছে যান, অভ্যন্তরীণ প্রশ্ন করেন। এই কালচার পরিবর্তন করা প্রয়োজন।’
উল্লেখ্য, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের বর্তমান চেয়ার বাংলাদেশ। ২৩ সদস্য দেশের এ সংস্থার মন্ত্রী পর্যায়ের সম্মেলন আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ