1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

শতকোটির ফ্ল্যাটে উঠছেন না হৃতিক-সাবা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৪৯ Time View

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও প্রেমিকা সাবা আজাদের মধ্যকার সম্পর্কটা বেশ জমে উঠেছে। প্রেমিকাকে নিয়ে শতকোটির ফ্ল্যাটে নতুন সংসার শুরু করতে যাচ্ছেন হৃতিক। অন্তর্জালে গত কয়েক দিন এমন খবর ভেসে বেড়াচ্ছিল।
জুহু-ভারসোভা লিঙ্ক রোডের কাছে অবস্থিত মুম্বাইয়ের মান্নাত নামের বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টে নতুন করে একসঙ্গে থাকবেন হৃতিক-সাবা। কয়েক দিন ধরে এমনটাই শোনা যাচ্ছিল। যদিও হৃতিক কিংবা সাবা কেউই এ বিষয়ে কিছু জানাননি। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ‘বিক্রম বেদা’ অভিনেতা। জানালেন পুরো বিষয়টিই গুজব। এর কোনো সত্যতা নেই।
হৃতিক তার টুইটার হ্যান্ডেলে লেখেন, ‘খবরটির কোনো সত্যতা নেই। একজন পাবলিক ফিগার হিসেবে আমাকে নিয়ে মানুষের কৌতূহল থাকবে ঠিক। তবে ভালো হয় যদি আমরা সংবাদ পরিবেশনে ভুল তথ্য দূরে রাখি। যা একটি দায়িত্বশীল কাজ।’
একটি সূত্র বরাতে, হৃতিক ও সাবার একসঙ্গে নতুন ফ্ল্যাটে ওঠার গল্পের কোনো সত্যতা নেই। তারা নিজেদের নিয়ে সুখী আছেন। আপাতত আলাদা কোথায়ও থাকার কথা তাদের মাথায় নেই। দুজনই বর্তমানে তাদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘রকেট বয়েজ ২’ ও ‘ফ্রন্ট পেজ’-এর কাজ নিয়ে ব্যস্ত সাবা। অন্যদিকে হৃতিক আছেন আসামে ‘ফাইটার’ ছবির শুটিংয়ে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ