1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে কুয়েতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৬১ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত এইচ ই ফয়সাল মুতলাক আলাদওয়ানি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সাক্ষাৎ করেছেন।
এ সময় বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার স্থাপনে কুয়েতের প্রস্তাব অনুযায়ী কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্রুততম সময়ে বাংলাদেশ-কুয়েত জয়েন্ট কমিশন গঠনেরও নির্দেশ দেন তিনি।
পরে এ সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
শেখ হাসিনা বলেন, গত বছর কুয়েত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ বাংলাদেশে একটি পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তার সরকার শোধনাগার স্থাপনের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ করেছে।
বাংলাদেশের সামরিক বাহিনী ও প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের প্রতি বিশেষ যত্ন নেওয়ার জন্য তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।
কুয়েতের রাষ্ট্রদূতকে প্রধানমন্ত্রী আরও বলেন, কুয়েতের জনগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুয়েত ও বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।
১৯৯৬ সালে বাংলাদেশের রিজার্ভে কুয়েতের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে কুয়েতের সহায়তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কুয়েতে কর্মরত প্রবাসীরা কুয়েত ও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। তিনি কুয়েতের আমিরকে শুভেচ্ছা জানান।
কুয়েতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে সহায়তা করবে।
অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ