1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

তিন দেশ থেকে এক লাখ ৮০ হাজার টন সার কিনবে সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৭৫ Time View

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কানাডা থেকে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট খরচ হবে এক হাজার ২৯৩ কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৮০৭ টাকা। এরমধ্যে ৫৬৭ কোটি টাকার ৯০ হাজার টন ইউরিয়া সার রয়েছে। একইসঙ্গে ২১৫ কোটি ১৪ লাখ টাকায় ৩০ হাজার টন ফসফরিক এসিড ক্রয়েরও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কসিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাইদ মাহবুব খান।

তিনি বলেন, আজকে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৬তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা হয়েছে। ক্রয় কমিটিতে আটটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের চারটি, কৃষি মন্ত্রণালয়ের দুটি, বিদ্যুৎ বিভাগের একটি এবং সেতু বিভাগের একটি প্রস্তাবনা ছিল। এতে মোট খরচ হবে এক হাজার ৭২২ কোটি ৬৩ লাখ ১২ হাজার ৯১৫ টাকা।

অতিরিক্ত সচিব জানান, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে পঞ্চম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

বিসিআইসি কর্তৃক সৌদি আরবের এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৩তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

সৌদি আরব থেকে অন্য একটি লটে এসএবিআইসি এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার ১৮৯ কোটি ২৮ লাখ ৪৭ হাজার ৩৬৯ টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, আজকের ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের এমওপি ও ডিএপি সার ক্রয়ে দুটি প্রস্তাব উত্থাপন করা হলে দুটি প্রস্তাবেরই অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক কানাডা থেকে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশিয়াম (এমওপি) সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মেট্রিক টন সারে দাম পড়বে ৭৮৮ মার্কিন ডলার, যার আগের দর ছিল ৮২১ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৪১৬ কোটি ৫৩ লাখ ৬৮ হাজার টাকা।

কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার ক্রয়ের অনুমোদন দিয়েছে। প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭২৫ দশমিক ২৫ মার্কিন ডলার, যা আগে ছিল ৮২৬ দশমিক ৫০ মার্কিন ডলার। এতে মোট ব্যয় হবে ৩০৮ কোটি ৭৮ লাখ ২৪ হাজার ৪০০ টাকা।

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)-এর জন্য ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই, ইউএই (স্থানীয় এজেন্ট- মেসার্স আর কে এন্টারপ্রাইজ, ঢাকা) থেকে ৩০ হাজার মেট্রিক টন ফসফরিক এসিড মোট ২১৫ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৮৮০ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ