1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন যারা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৯ Time View

ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে টুর্নামেন্ট শেষে গোল্ডেন বুট অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ১৯৮২ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে এই অ্যাওয়ার্ডের প্রচলন শুরু করে ফিফা। ২০০৬ সাল পর্যন্ত এর নামন ছিল গোল্ডেন শ্যু। ২০১০ সাল থেকে গোল্ডেন বুট নামেই এটি পরিচিত।
এর আগের আসরগুলোয় গোল্ডেন শ্যুর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে সিলভার ও ব্রোঞ্জ শ্যু প্রদান করা হতো।
১৯৩০ সালে প্রথমবারের মতো আয়োজিত বিশ্বকপে আর্জেন্টাইন গুইলারমো স্টাবিলে আট গোল করে প্রথম ফুটবলার হিসেবে এই গোল্ডেন শ্যু অ্যাওয়ার্ড লাভ করেছিলেন।
১৯৫৮ সালে সুইডেন বিশ^কাপে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ১৩ গোল করে এই অ্যাওয়ার্ড জয় করেছিলেন, যা এ পর্যন্ত বিশ^কাপে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।
কোনো খেলোয়াড়ই এখন পর্যন্ত একাধিকবার এই পুরস্কার জয় করেননি। তবে ছয়জন ব্রাজিলিয়ান এই তালিকায় জায়গা করে নিয়েছেন, যা কোনো দেশের জন্য সর্বাধিক।
প্রায় এক কেজি ওজনের এই ট্রফিটিকে গোল্ড প্লেটেড করা রয়েছে।
এ পর্যন্ত গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের তালিকা-
১৯৩০ উরুগুয়ে বিশ^কাপ : গুইলারমো স্টাবিলে, আর্জেন্টিনা, ৮ গোল
১৯৩৪ ইতালি বিশ^কাপ : অল্ড্রিচ নেয়েডলি, চেকোস্লোভাকিয়া, ৫ গোল
১৯৩৮, ফ্রান্স বিশ^কাপ : লিওনিডাস, ব্রাজিল, ৭ গোল
১৯৫০, ব্রাজিল বিশ^কাপ : আদেমির, ব্রাজিল, ৮ গোল
১৯৫৪, সুইডেন বিশ^কাপ : জাস্ট ফন্টেইন, ফ্রান্স, ১৩ গোল
১৯৬২, চিলি বিশ^কাপ : ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্টিন ইভানোভ (সোভিয়েত রাশিয়া), গারিঞ্চা এন্ড ভাভা (ব্রাজিল), ড্রাজান জারকোভিচ (যুগোস্লাভিয়া ক্রোয়েশিয়া), লিওনেল সানচেজ (চিলি), ৪ গোল
১৯৬৬, ইংল্যান্ড বিশ্বকাপ : ইউসেবিও, পর্তুগাল, ৯ গোল
১৯৭০, মেক্সিকো বিশ্বকাপ : গার্ড মুলার, জার্মানী, ১০ গোল
১৯৭৪, পশ্চিম জার্মানী বিশ্বকাপ : গ্রিগর্জ লাটো, পোল্যান্ড, ৭ গোল
১৯৭৮, আর্জেন্টিনা বিশ্বকাপ : মারিও কেম্পেস, আর্জেন্টিনা, ৬ গোল
১৯৮২, স্পেন বিশ্বকাপ : পাওলো রোসি, ইতালি, ৬ গোল
১৯৮৬, মেক্সিকো বিশ্বকাপ : গ্যারি লিনেকার, ইংল্যান্ড, ৬ গোল
১৯৯০, ইতালি বিশ্বকাপ : সালভাতোওে শিলাচি, ইতালি, ৬ গোল
১৯৯৪, যুক্তরাষ্ট্র বিশ^কাপ : ওলেগ সেলেঙ্কো (রাশিয়া), রিস্টো স্টোয়েচকভ (বুলগেরিয়া), ৬ গোল
১৯৯৮, ফ্রান্স বিশ^কাপ : ডেভর সুকার, ক্রোয়েশিয়া, ৬ গোল
২০০২, দক্ষিণ কোরিয়া/জাপান বিশ^কাপ : রোনাল্ডো নাজারিও, ব্রাজিল, ৮ গোল
২০০৬, জার্মানি বিশ্বকাপ : মিরোস্লাভ ক্লোসা, জার্মানি, ৫ গোল
২০১০, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ : থমাস মুলার, জার্মানি, ৫ গোল
২০১৪, ব্রাজিল বিশ্বকাপ : হামেস রড্রিগুয়েজ, কলম্বিয়া, ৬ গোল
২০১৮, রাশিয়া বিশ্বকাপ : হ্যারি কেন, ইংল্যান্ড, ৬ গোল

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ