1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই নতুন ঘোষণা শোয়েব-সানিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৭২ Time View

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মধ্যে আলোচনায় শোয়েব মালিক ও সানিয়া মির্জা। ক্রিকেট ও টেনিসের এ দুই তারকার খবরে সরগরম গণমাধ্যম।
পাকিস্তান ও ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমের দাবি, ইতোমধ্যে বিচ্ছেদ ঘটেছে শোয়েব-সানিয়ার। তাদের সংসারে ভাঙনের নেপথ্যে পাকিস্তানি অভিনেত্রী আয়েশা ওমর। এক ফটোশুটে একসঙ্গে কাজ করতে গিয়ে আয়েশার প্রেমে মজেছেন শোয়েব।
যদিও এসব তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। তবে এটা সত্য যে, বহুদিন ধরেই আলাদা থাকছেন তারা। তাদের সন্তান ইজহান থাকছেন তার মা সানিয়ার কাছে।
বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এক অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন শোয়েব-সানিয়া দম্পতি।
‘দ্য মির্জা মালিক শো’ নামের একটি অনুষ্ঠানে হাজির হবেন তারা। অনুষ্ঠানটি প্রচারিত হবে পাকিস্তানের ওটিটি প্ল্যাটফর্ম উর্দু ফ্লিক্সে।
উর্দু ফ্লিক্সের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে— ‘দ্য মির্জা মালিক শো শিগগিরই উর্দু ফ্লিক্সে আসছে। দ্রুত সাবস্ক্রাইব করে নিন।’ এর পর সেই টুইটে মেনশন করা হয়েছে শোয়েব মালিক আর সানিয়া মির্জাকে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জানাচ্ছিল, শোয়েব মালিক আর সানিয়ার সম্পর্কের অবনতি ঘটেছে। বিচ্ছেদের দিন গুনছেন দুজনে।
উর্দু ফ্লিক্সের এমন ঘোষণায় বিস্মিত অনেকেই। যেখানে ১২ বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটছে বলে খবর, সেখানে একসঙ্গে অনুষ্ঠান!
তবে এ খবরে বেশ উচ্ছ্বসিত শোয়েব-সানিয়া ভক্ত-অনুরাগীরা। দুই তারকার দাম্পত্য জীবনে ফাটল ধরেছে বলে যে গুঞ্জন ছড়িয়েছে, হয়তো এ অনুষ্ঠানের মাধ্যমে তাকে গুজব বলে প্রমাণ করা যাবে।
হয়তো সব ভুল-অন্যায়কে মুছে ফেলে আবারও এক ছাদের তলায় থাকতে যাচ্ছেন ‘শোয়ানিয়া’ দম্পতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ