1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

স্বপ্ন অনেক বড়, তবে বাস্তবতা জানি : মেসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
  • ৬৫ Time View

বিশ্বকাপ- লিওনেল মেসির জীবনে সম্ভাব্য ট্রফির এই একটিই ছুঁয়ে দেখা হয়নি। কাতারে নিজের পঞ্চম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি।
আলবিসেলেস্তেদের হয়ে সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার কীর্তিও গড়ে ফেলবেন মেসি। ছাড়িয়ে যাবেন চারটি করে বিশ্বকাপ খেলা ডিয়েগো ম্যারাডোনা ও হাভিয়ের মাশ্চেরানোকে।
কাতারেই নিজের শেষ বিশ্বকাপ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মেসি। এই বিশ্বকাপে নিজের স্বপ্নপূরণ করতে চান আর্জেন্টাইন অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপ জেতার পর থেকে দারুণ ছন্দে আছে আলবিসেলেস্তেরাও। হারেনি টানা ৩৫ ম্যাচে। মেসি অবশ্য বলছেন, স্বপ্ন বড় হলেও বাস্তবতা জানেন তারা।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম ওলেকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘যদিও আমাদের অনেক বড় স্বপ্ন আছে। তবে আমরা বাস্তবতাও জানি আর উপলব্ধি করছি খুব ভালো মুহূর্তে আছি। একই সঙ্গে, আমাদের বুঝতে হবে এটা বিশ্বকাপ আর খুব কঠিন জায়গা। ’
‘বিশ্বকাপে সবসময় এমন কিছু ঘটে যেটা আপনি কল্পনাও করবেন না। প্রতিটা জিনিস গুরুত্বপূর্ণ, যেকোনো কিছু আপনাকে বিশ্বকাপ থেকে ছিটকেও দেবে। আমাদের প্রথম ও শেষ ম্যাচ একই রকমভাবে দেখতে হবে। আর্জেন্টিনার দলটা এমন, তারা প্রতিটা ম্যাচ এভাবেই দেখে। একই রকম আগ্রহ নিয়ে খেলে আর আমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ। ’
২০১৯ সালের কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। এরপর আর হারের স্বাদ পায়নি তারা। এর মধ্যে জিতেছে ব্রাজিলকে তাদের মাটিতে হারিয়ে কোপা আমেরিকা ও ইতালিকে হারিয়ে জিতেছে ফিনালিসিমা ট্রফি।
মেসি বলছেন, ওই ম্যাচের পর বদলে গেছে সবকিছু। তিনি বলেছেন, ‘এই দলটা শক্তিশালী হয়েছে ২০১৯ সালে কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে হারের পর। এরপর থেকে যা কিছু হওয়ার, হয়েছে। ’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ