1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

যুবলীগের সমাবেশ উদ্বোধন করলেন শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

বেলুন উড়িয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত যুব মহাসমাবেশ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শুক্রবার দুপুরে সমাবেশ উদ্বোধন করেন তিনি।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন করা হয় অনুষ্ঠানস্থলে। এর সঙ্গে সুর মেলান প্রধানমন্ত্রীসহ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা।
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও সুবর্ণজয়ন্তী পালনের উদ্দেশ্যে দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন নেতাকর্মীরা। রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে যোগ দিতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, মল চত্বর, ভিসি চত্বর, শাহবাগ, দোয়েল চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশের এলাকা। এছাড়াও ঢাকা ও তার আশপাশের এলাকা থেকে এখনও আসছে নেতাকর্মীরা।
আগত নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও উদ্দীপনা। নিজ নিজ এলাকাভিত্তিক ভাগ হয়ে ক্যাম্পাসে ও তার আশাপাশের এলাকায় মিছিল শোডাউন করছেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া টহলরত অবস্থায়ও রয়েছে পুলিশের একটি দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ