1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৭৪ Time View

ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না ভারত। ইংলিশদের বিপক্ষে স্রেফ উড়ে গেল রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি। ব্যাটে-বলে কোনো সুযোগই ছিল না ভারতের।
ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলস। এই দুই ওপেনারের ৯৬ বলে ১৭০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২৪ বল আগেই ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।
আজ বৃহস্পতিবার ইংল্যান্ডের অ্যাডিলেড ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। ৫ বলে মাত্র ৫ রানে ফেরেন লোকেশ রাহুল।
এরপর বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা। দলীয় ৫৬ রানে ২৮ বলে মাত্র ২৭ রান করে ফেরেন ভারতের এই অধিনায়ক।
টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে হাত খুলে খেলার সুযোগ দেননি আদিল রশিদ। তার শিকার হয়ে ১০ বলে ১৪ রানে ফেরেন সূর্যকুমার। ৭৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি।
এরপর হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ৪০ বলে ৬১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৪০ বলে ৫০ রান করে ফেরেন কোহলি। বিরাট কোহলি আউট হওয়ার পর তাণ্ডব চালিয়ে যান পান্ডিয়া। তার ৩৩ বলের তিন চার আর ৫টি ছক্কায় সাজানো ৬৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ