1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে পাকিস্তান

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৬৫ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউ জিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিউ জিল্যান্ড আগে ব্যাট করে ৪ উইকেটে ১৫২ রান করে। জবাবে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ভর করে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে হেইডেনের শিষ্যরা।
লক্ষ্য ছিল ১৫৩ রানের। রান তাড়ায় উড়ন্ত সূচনাই করেন পাকিস্তানি দুই ওপেনার বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান বিনা উইকেটেই তুলে ফেলে ৫৫ রান।
এর আগে নিউজিল্যান্ডকে দারুণভাবে চেপে ধরেন পাকিস্তানি বোলাররা। ৪৯ রানে হারিয়ে কিউইরা হারিয়ে বসে ৩ উইকেট। সেখান থেকে কেন উইলিয়ামসন দলকে এগিয়ে দেন। তারপর ঝোড়ো ব্যাটিং করেন ড্যারেল মিচেল।
তবে সবমিলিয়ে নিউজিল্যান্ডের পুঁজিটা খুব বড় হয়নি। ৪ উইকেটে ১৫২ রানেই আটকে গেছে কেন উইলিয়ামসনের দল।
সিডনিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। শুরুটাই ভালো ছিল। ইনিংসের তৃতীয় বলে শাহিন শাহ আফ্রিদি এলবিডব্লিউ করেন ফিন অ্যালেনকে (৩ বলে ৪)। দেখেশুনে খেলতে থাকা ডেভন কনওয়ে ২০ বলে ২১ করে শাদাব খানের সরাসরি থ্রোতে রানআউট হন।
পাওয়ার প্লেতে তারা একদমই সুবিধা করতে পারেনি। ২ উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৩৮ রান। অষ্টম ওভারে মোহাম্মদ নওয়াজ ফিরতি ক্যাচ বানান গ্লেন ফিলিপসকে (৮ বলে ৬)।
সেখান থেকে কেন উইলিয়ামসন আর ড্যারেল মিচেলের ৫০ বলে ৬৮ রানের জুটি। ৪২ বলে ৪৬ করে উইলয়ামসন বোল্ড হন শাহিন আফ্রিদির বলে। তবে ড্যারেল মিচেল একদম ইনিংসের শেষ পর্যন্ত খেলে গেছেন। ৩৫ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে ১৬ করেন জেমস নিশাম।
পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল শাহিন শাহ আফ্রিদি। ২৪ রানে তিনি নেন ২টি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ