1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

পদ্মা সেতুতে রেলপথ নির্মাণকাজ ২০২৪ সালের জুনে শেষ হবে: সেনাপ্রধান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৬৩ Time View

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৪ সালের জুনে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের নির্মাণ কাজ শেষ হবে। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণ-পশ্চিমের ৯টি জেলা সংযুক্ত হবে।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের নিজ গ্রাম করফায় বাবার নামে ১০ শয্যাবিশিষ্ট ‘অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান রেল সংযোগ নির্মাণকাজ পরিদর্শন করেন। পরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক চত্বরে সুধী সমাবেশে যোগ দেন।

ছেলেবেলার স্মৃতিচারণ করে সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ বলেন, ‘করফা গ্রাম আমার পৈতৃক ভিটা। স্বাধীনতা যুদ্ধের সময় এখানে আমি ছিলাম। স্বাধীনতা যুদ্ধে আমার বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সেনাপ্রধানের স্ত্রীসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

নড়াইলের করফা গ্রামের সন্তান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২০২১ সালের ২৪ জুন তিন বছরের জন্য সেনাপ্রধান হিসেবে নিয়োগ পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ