1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ডিএনসিসির ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের খরচ ৯৬৩ কোটি টাকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৫৩ Time View

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় অঞ্চল-২ ও অঞ্চল-৪ এর ক্ষতিগ্রস্ত সড়ক অবকাঠামোসহ অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর সার্ভিস প্যাসেজসমূহের উন্নয়ন করা হবে। এ প্রকল্পে ব্যয় হবে ৯৬৩ কোটি ২৯ লাখ টাকা।

মঙ্গলবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী এবং একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভাশেষে সার্বিক বিষয়ে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রকল্পটি জুলাই ২০২২ থেকে জুন ২০২৫ মেয়াদে বাস্তবায়ন করা হবে। প্রকল্পের প্রধান কাজ ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন, সড়কের জলাবদ্ধতা নিরসনকল্পে ড্রেনেজ লাইন নির্মাণ, সার্ভিস প্যাসেজসমূহের উন্নয়ন (ঘ) প্রকল্প এলাকার যানজট হ্রাসের মাধ্যমে নিরবচ্ছিন্ন যান চলাচলের ব্যবস্থা সম্প্রসারণ, প্রকল্প এলাকার ফুটপাত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পথচারীদের চলাচল সুগম করা হবে। প্রকল্প এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে।

ডিএনসিসির ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের খরচ ৯৬৩ কোটি টাকা

প্রকল্পের আওতায় ১২১ দশমিক ৮৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২১৯ দশমিক ১০ কিলোমিটার নর্দমা ও সার্ভিস প্যাসেজ নির্মাণ/উন্নয়ন, একটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ ও উন্নয়ন করা হবে। ৮০ দশমিক ২৬ কিলোমিটার ফুটপাত নির্মাণ/উন্নয়ন এবং ৬টি দৃষ্টিনন্দন আর্চ ব্রিজ নির্মাণ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার অঞ্চল-২ এবং অঞ্চল-৪ এর সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ ও উন্নয়ন, সড়কের জলাবদ্ধতা নিরসনকল্পে ড্রেনেজ লাইন নির্মাণ, অঞ্চল-২ এবং অঞ্চল-৫ এর সার্ভিস প্যাসেজসমূহের উন্নয়ন হবে।

প্রকল্প এলাকার যানজট হ্রাসের মাধ্যমে নিরবচ্ছিন্ন যান চলাচলের ব্যবস্থা সম্প্রসারণ, প্রকল্প এলাকার ফুটপাত উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পথচারীদের চলাচল সুগম করা, প্রকল্প এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন, সর্বোপরি প্রকল্প এলাকার উন্নয়নের মাধ্যমে এলাকায় বসবাসকারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ