1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সরকার কাজ করছে: ডেপুটি স্পিকার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের নাগরিক জীবনমান সহনীয় করতে সরকারের অগ্রগতি সন্তোষজনক নয়: চরমোনাই পীর করোনার মতো এখন নকলেরও নানা ভেরিয়েন্ট হয়েছে : শিক্ষামন্ত্রী হজ মৌসুমকে সামনে রেখে নতুন বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব সরকার জাপানকে বাংলাদেশে মোটরগাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর যথার্থ তথ্য পেলে অপতথ্য কমে আসবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে অবৈধ মজুদের দায়ে দুই জ্বালানি বিক্রেতাকে জরিমানা ৮০ কোটি মানুষ কর্মসংস্থান হারাবে: বিশ্বব্যাংক প্রেসিডেন্ট বাজেটে দেশের ব্যবসায়ীদের ওপর কোনো খড়গ নামবে না : বাণিজ্যম

সেমিফাইনাল, ফাইনাল বৃষ্টির পেটে গেলে ট্রফি জিতবে কে? কী বলছে নিয়ম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৪৯ Time View

বৃষ্টি এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের চারটি ম্যাচ নিজের পেটে পুরে নিয়েছে। বেশ কয়েকটি ম্যাচের ফলাফল হয়েছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। সেমিফাইনালের দুটি ম্যাচেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমন পরিস্থিতিতে যদি বৃষ্টির পেটে দুটি সেমিফাইনাল চলে যায় তাহলে কারা ফাইনালে যাবে? আর যদি ফাইনালও ভেস্তে যায়, তা হলে কোন দল বিশ্বকাপ জিতবে? কী বলছে আইসিসির নিয়ম?
আগামীকাল বুধবার (৯ নভেম্বর) সিডনিতে প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার ভারত খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। দু’দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদি বৃষ্টির কারণে খেলা ভেস্তে যায় তার জন্য আলাদা ব্যবস্থা করেছে আইসিসি।
সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে অতিরিক্ত বা রিজার্ভ দিন রাখা হয়েছে। অর্থাৎ, যদি বুধবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে খেলা না হয়, তা হলে সেই খেলা হবে বৃহস্পতিবার। আর যদি বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড ম্যাচ না হয়, তা হলে সেই খেলা হবে শুক্রবার।
কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বৃষ্টির জেরে দু’দিনের খেলাই ভেস্তে যেতে পারে। সে ক্ষেত্রে কী হবে? আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচের ফলাফল পাওয়ার জন্য দু’টি দলকে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। সাধারণ টি-টোয়েন্টি ম্যাচে ফলের জন্য দু’টি দলকে অন্তত ৫ ওভার করে খেলতেই হত। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে।
যদি প্রথম দিন কিছুটা খেলা হওয়ার পরে খেলা বন্ধ হয়ে যায় তা হলে দ্বিতীয় দিন নতুন করে নয়, যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকেই খেলা আবার শুরু হবে। কিন্তু ১০ ওভার করে দু’দলের খেলা না হলে সে ক্ষেত্রে দেখা হবে গ্রুপ পর্বের পরে পয়েন্ট কোন দলের বেশি। সেই দলকে জয়ী ঘোষণা করা হবে।
বিশ্বকাপের শেষ চারে ওঠা দলগুলির মধ্যে সব থেকে বেশি পয়েন্ট ভারতের। রোহিত শর্মাদের পয়েন্ট ৮। তার পরে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পয়েন্ট ৭। পাকিস্তানের পয়েন্ট সব থেকে কম। ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছেন বাবর আজমরা। অর্থাৎ, প্রথম সেমিফাইনাল ভেস্তে গেলে বেশি পয়েন্ট থাকায় ফাইনালে উঠবে নিউজিল্যান্ড। ছিটকে যাবে পাকিস্তান। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল ভেস্তে গেলে ফাইনালে যাবে ভারত। ছিটকে যাবে ইংল্যান্ড।
ফাইনালের ক্ষেত্রেও একদিন অতিরিক্ত রয়েছে। কিন্তু যদি দু’দিন মিলে অন্তত ১০ ওভার করে খেলা করানো না যায় তা হলে ফাইনাল ভেস্তে যাবে। সে ক্ষেত্রে ফাইনালে ওঠা দু’টি দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ, ভারত ও নিউজিল্যান্ড যুগ্মভাবে বিশ্বকাপ জিতবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ