1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বিশ্বব্যাংকের ঋণ না পেলে রসাতলে যাব, তেমনটা নয় : বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৮ Time View

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, বিশ্বব্যাংক থেকে ঋণ না পেলে রসাতলে যাব তেমনটা নয়। সার্বিক বিষয় চিন্তাভাবনা করে যদি প্রয়োজন বোধ করি তবে আমরা ঋণ নেব।
আজ শনিবার (৫ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রংপুর নগরীর চিকলী বিনোদন পার্ক পরিদর্শন করতে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয় বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার বিষয়ে তাদের দেয়া শর্তগুলো পরীক্ষা করে দেখছে।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশে দুর্ভিক্ষ হতে পারে। একথার পাশাপাশি তিনি এও বলেছেন দেশে যেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। তার মানে প্রধানমন্ত্রী এই মেসেজ দেওয়ার মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘গ্লোবাল মার্কেটে একটু দাম বেড়ে গেলে কিছু অসৎ ব্যবসায়ী সেই সুযোগ নেয়। সেটা সামাল দেয়ার জন্য ভোক্তা অধিকার ও মন্ত্রণালয় কাজ করছে।’
পোশাক রফতানি কমে গেছে এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিদেশে পোশাক রফতানি এ মুহূর্তে একটু নিম্নমুখী, যা ২-৩ মাস আগেও সর্বোচ্চ পিকআপে ছিল। এটা মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অর্থনীতির ওপর চাপ পড়েছে এ জন্য পোশাক রফতানি কমেছে। তবে আগামী জানুয়ারি- ফ্রেরুয়ারিতে বড় ধরনের অর্ডার পাব, তাতে ক্ষতি পুষিয়ে নিতে পারব।’
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করে বাণিজ্যমন্ত্রী সরাসরি রংপুরে আসেন। দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে জেলা যুবলীগের সম্মেলনে যোগ দেন তিনি। এ সময় তার সঙ্গে আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ