1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী ব্যবস্থা নেবে পুলিশ : আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৮০ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, দেশে যেকোন নির্বাচন যখন আয়োজন করা হয়, তখন নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে- সেটা অনুযায়ী ব্যবস্থা নিবে পুলিশ।
আজ শনিবার সকালে সিলেট নগরীর মিরের ময়দানস্থ মেট্রোপলিটন পুলিশের নবনির্মিত ৬ তলা ব্যারাক ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি এমন মন্তব্য করেন।
তিনি বলেন, নির্বাচন যখন আয়োজন করা হয়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ীই আমরা (আইনশৃঙ্খলা বাহিনী) কাজ করে থাকি। নির্বাচন কমিশনের কোনো পর্যবেক্ষণ যদি আমাদেরকে দেওয়া হয়- তবে তা প্রতিপালনে আমাদের বাধ্যবাধকতা রয়েছে। অতএব, নির্বাচন কমিশনের যে পর্যবেক্ষণ দেওয়া হবে, সেটা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
এ সময় দেশে সন্ত্রাস দমন প্রসঙ্গে আইজিপি বলেন, সন্ত্রাসী-অপরাধীর বিরুদ্ধে আমরা সবসময়ই জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আসছি। যে কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে- তবে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ তা নেবে।
তিনি মাদক প্রসঙ্গে বলেন, এটা একটি সামাজিক সমস্যা, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কার্যক্রম চলবে। তবে এটা দমনে তিনি সমাজের সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। জনবল বৃদ্ধি পেয়েছে। আইন ও বিধির আলোকে প্রশিক্ষণ চলছে, সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ৯০ ভাগের বেশি কেইস দ্রুত সমাধান করা সম্ভব হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ, জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ