1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বাংলাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে : আইজিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৭৩ Time View

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে প্রশাসন, জনপ্রতিনিধি, সাধারণ জনগণকে প্রধানমন্ত্রী একই প্ল্যাটফর্মে আনতে সক্ষম হয়েছেন। একযোগে কাজ করার জন্য বাংলাদেশে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে।
আজ শুক্রবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ জেলা সুনামগঞ্জে প্রথমবারের মতো পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জঙ্গিবাদ নিয়ে তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী একটি পেশাদার বাহিনী। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের যে নীতি, সেই নীতির আলোকে আমরা দায়িত্ব পালন করছি। সর্বশেষ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ হলি আর্টিজানের ঘটনার পর আর কোনো ঘটনা ঘটেনি। এর আগে ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে। তার মানে প্রধানমন্ত্রীর নীতির আলোকে আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একই প্ল্যাটফর্মে একযোগে কাজ করছি।
আইজিপি বলেন, পাহাড়ে কিছু বিশৃঙ্খলা-অস্থিরতা চলছে। আমাদের অভিযানও চলছে। এই মুহূর্তে কৌশলগত কারণে কিছু বলছি না। তবে অভিযান শেষ হলে সব কিছু জেনে যাবেন।
এর আগে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জেলা পুলিশ লাইনে নির্মিত ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন করেন। পরে তিনি জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ