1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের

হকির মাঠ মাতালেন পরীমণি-শরীফুল রাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪৭ Time View

খেলার মাঠে দর্শক না থাকলে সেই খেলাকে বলা যায় প্রাণবিহীন খেলা। তবে প্রাণবিহীন খেলায় প্রাণ যোগ করলেন চলচ্চিত্র তারকা জুটি পরীমণি ও শরীফুল রাজ। এই দুই তারকা এসে মাতিয়ে দিলেন হকি স্টেডিয়াম।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে এ চলচ্চিত্র তারকা জুটি স্টেডিয়ামে আসতেই সাড়া পড়ে গেল। স্টেডিয়ামের ভেতরে পরীমণি আর শরীফুল ঢুকতেই সবাই তাঁদের ঘিরে ধরেন।
মূলত পরীমণি আর রাজকে আনা হয়েছে ফ্র্যাঞ্চাইজি লিগে প্রচারণার অংশ হিসেবে। তাঁরা এই টুর্নামেন্টের শুভেচ্ছাদূত। এর আগে গত সোমবার হকি স্টেডিয়ামে এসেছিলেন হাওয়া সিনেমার নায়িকা নাজিফা তুষি। আয়োজকেরা চাইছেন দেশে প্রথমবারের মতো আয়োজিত ছয় দলের হকি লিগটিকে আকর্ষণীয় করতে।
হকি স্টেডিয়ামে এসে নিজেরাও হকি স্টিক তুলে নিয়েছিলেন। ছোট বোর্ডে স্টিক দিয়ে পরীমণি গোল করলেও রাজ পারেননি। এ নিয়ে তিনি বলেন,‘ সংসার তো আমাদের। তাই এখানে হার জিতের কিছু নেই।’
খেলার মাঠে নিয়ে এসেছিলেন তাদের সন্তান রাজ্যকেও। সন্তানের সম্পর্কে পরীমণি বলেছেন,‘রাজ্য বড় হয়ে কী হবে, তা ওর ওপর নির্ভর করে। বড় হোক। ও-ই ঠিক করবে।’
পরে তাঁরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। পরীমণি বলেন, ‘যখন থেকে ঠিক হলো হকি মাঠে যাব, তখন থেকেই একট রোমাঞ্চ কাজ করছিল মনে। মাঠে আসার পর এত মানুষের সাড়া দেখে অভিভূত হয়েছি। খুবই ভালো লাগছে আমার।’
শরীফুলের অনুভূতিও ছিল একই। সঙ্গে হকি নিয়েও কথা বলেন বাংলা সিনেমার সময়ের আলোচিত এই নায়ক। জানান, বাংলাদেশের হকি নিয়ে নিজের প্রত্যাশাও, ‌‘আশি-নব্বই দশকের বাংলাদেশের হকি যে জায়গায় ছিল, আশা করি এই চ্যাম্পিয়নস ট্রফির মাধ্যমে বাংলাদেশের হকি আরও এগোবে। বাংলাদেশের হকিকে আমি আরও বড় জায়গায়, বিশ্ব মঞ্চে দেখতে চাই

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ