1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

আজকের ভোটে কোনো অনিয়ম ধরা পড়েনি : সিইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৪৫ Time View

দেশের সাত উপজেলা চার পৌরসভাসহ শতাধিক ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে। এ ভোটগ্রহণে নির্বাচন কমিশনের (ইসি) চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, এখন পর্যন্ত নিয়ম মেনে সবাই ভোট দিচ্ছেন।
আজ বুধবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌর ভোট উপলক্ষে সিসি টিভি মনিটরিং সেলে পর্যবেক্ষণকালে তিনি এমন মন্তব্য করেন।
দেশের ৭ উপজেলা, ৪ পৌরসভা ও ৮৯টি ইউনিয়ন পরিষদে ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এর মধ্যে ৩ উপজেলায় সাধারণ নির্বাচন হলেও চার উপজেলায় উপনির্বাচন হচ্ছে। ১৯ ইউপিতে সাধারণ নির্বাচন ও ১২টিতে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে।
৩৬ জেলার ৫২টি উপজেলার ৫৮টি ইউনিয়ন পরিষদে ৬০ সদস্য পদে উপনির্বাচনের ভোট হচ্ছে।
৪ পৌরসভায় ভোটকেন্দ্রে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ভোট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা সকাল থেকে সিসি ক্যামেরার মাধ্যমে যে পর্যবেক্ষণটা করছি, আমাদের চোখে কোনো অনিয়ম ধরা পড়ে নাই। সুশৃঙ্খলভাবে ভোটারদের ভোটকেন্দ্রের বাহিরে এবং ভিতরে অপেক্ষমাণ দেখছি। কেন্দ্রের ভিতরে ভোটকক্ষে নিয়মানুবর্তিতা অনুসরণ করেই সবাই ভোট দিচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি।
তিনি বলেন, আজকে চারটি পৌরসভায় নির্বাচন হচ্ছে। এগুলোই আমরা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছি। সাতটি উপজেলাতে নির্বাচন হচ্ছে। সেগুলো আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা রাখি নাই। সেগুলো ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রাখছি। মোবাইলফোনের মাধ্যমে ছবিও দেখছি। এখন পর্যন্ত খবর পাচ্ছি, নির্বাচনটা বেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের তদন্ত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা তদন্ত রিপোর্ট হাতে পেয়েছি, এটা সত্য। রিপোর্ট নিয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হয় নাই এবং আমরা বসতে পারি নাই। তদন্ত রিপোর্ট সম্পর্কে আপনাদের যথাসময়ে জানিয়ে দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ