1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ঢাকা লেদার কোম্পানি বেসরকারি খাতে দেওয়া হবে: শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ সেপ্টেম্বর, ২০১২
  • ১৪১ Time View

ঢাকা লেদার কোম্পানি লি. বেসরকারি করণের জন্য প্রাইভেটাইজেশন কমিশনে তালিকাভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীয় বড়ুয়া।

মঙ্গলবার সংসদে সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কোনো প্রতিষ্ঠান বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তবে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসআইসি) এর বন্ধ কারখানা  ঢাকা লেদার কোম্পানি লি. বেসরকারি করণের তালিকাভুক্ত করা হয়েছে।”

নুরুল ইসলাম বিএসসির এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “শিল্প উন্নয়ন ও উদ্ভাবন আইন-২০১২ প্রণয়নের কাজ প্রক্রিয়াধীন আছে।বর্তমান সরকারের সময়ে স্থাপিত শিল্প কারখানার তালিকা প্রণয়নের লক্ষ্যে পরিসংখ্যান ব্যুরো হতে কাযর্ক্রম গ্রহণ করা হয়েছে।”

সাধনা হালদার এর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “২০১১ সালের জুলাই থেকে চলতি বছরের আগস্ট মাস পযর্ন্ত ভেজাল বিরোধী মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে ৩ কোটি ৫৫ লাখ ৮৭ হাজার ১৫০ টাকা। এ সময়ে ১ হাজার ৩০৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং মামলা দায়ের করা হয় ১ হাজার ৫৫৭টি। ৫৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ