1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিন : আমির হোসেন আমু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫২ Time View

আওয়ামী লীগের উপদেষ্টা ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, ‘জঙ্গি দমন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, করোনা মোকাবেলাসহ এদেশে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সীমান্তে মিয়ানমারের তিনশোর অধিক ফেন্সিডিল তৈরির কারখানা ছিল। এ থেকে প্রমাণিত মাদক দিয়ে স্লো প্রয়োজন দেশে ঢুকিয়ে দিয়ে আমদের দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলা হয়েছিল।
শনিবার সকাল ১১টায় ঝালকাঠি পুলিশ লাইন্সের সবুজ চত্বরে এ অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে দেশের সকল জেলার ন্যায় ঝালকাঠিতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ পালিত হয়েছে। ঝালকাঠির অনুষ্ঠানমালার মধ্যে ছিল, বর্ণ্যাঢ্য উদ্বোধনী পর্ব, র‍্যালি, আলোচনা সভা।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, ঝালকাঠি জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খান সাইফুল্লাহ পনির।
বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক গৌতম কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
আলোচনা সভা ও র‍্যালিতে জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী সাংস্কৃতিক কর্মী, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ