1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে : খাদ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৫১ Time View

ভালো কাজে পুলিশ ও জনতার সম্পৃক্ততা বেড়েছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশ ও জনতা একসাথে ভালো কাজে সহযোগিতা করছে ও মন্দ কাজের কারণ খুঁজে বের করে ব্যবস্থা নিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার সকালে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় চত্ত্বরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২” র‌্যালী উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা উল্লেখ করে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সদস্যরাই প্রথম সম্মুখযুদ্ধে প্রতিরোধ গড়ে বুকের তাঁজা রক্ত ঢেলে দিয়েছে। দেশের প্রয়োজনে তাঁরা আবারও এগিয়ে আসবে বলে আমার বিশ্বাস। সাধন চন্দ্র মজুমদার বলেন, পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুকনিরোধসহ বিভিন্ন কাজে কমিউনিটি পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন যা সামাজিক শৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ সময় সংসদ সদস্য শহিদুজ্জামান সরকার, সলিম উদ্দিন তরফদার, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, জেলার কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শরীফুল ইসলাম খানসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং এ বিশেষ ভূমিকা পালন করায় জেলা কমিউনিটি পুলিশিং কমিটির প্রচার সম্পাদক মাইনুল হাসান রানা ও সেলিম সাকলাইন (এস.আই) কে ক্রেস্ট প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ