1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিশ্চিত করলেন জভেরেভ ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত কাটছাঁট ছাড়াই ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা পঞ্চম হলুদ কার্ডের পরও যে নিয়মে নিষেধাজ্ঞা পাচ্ছেন না মেসি

শিগগিরই জামায়াতের বিচারে আইন পাস করা হবে: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৯০ Time View

একাত্তরের মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর দোসর হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করবে সরকার। এর জন্য শিগগিরই আইন পাস করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আজ বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতের বিচার করতে আইনের পরিবর্তন দরকার হবে। আইন সংশোধনের জন্য মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। আমরা কিছুদিনের মধ্যেই আইনটা পাস করব। তারপর বিচার কাজ শুরু হবে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছে গতকাল বুধবার। দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এ আবেদন জমা দেয়। মূলত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারাই দলটি গঠন করেছেন।
অন্য নামে জামায়াতের নিবন্ধনের বিষয়ে আজ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘তারা নির্বাচন কমিশনে আবেদন করেছে। এটা বিচারাধীন বিষয়। নির্বাচন কমিশন বিষয়টি কীভাবে হ্যান্ডেল করে সেটা দেখতে হবে। তারপর এই বিষয়ে বক্তব্য দেব।’
আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলার বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে শুনানির উদ্যোগ নেব। যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার এই বিচার করে দেখিয়েছে। এরই মধ্যে অনেক রায় কার্যকর হয়েছে।’
আগামী জাতীয় নির্বাচনের আগে খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর চিন্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারায় তার দণ্ডাদেশ স্থগিত রেখে শর্তযুক্তভাবে মুক্তি দেওয়া হয়েছে। তার পরিবর্তন আনার কোনো চিন্তাভাবনা সরকার করছে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ