1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০ চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস

পায়ের লিগামেন্ট ছিঁড়ল পূজার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৪৯ Time View

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির শুটিং করতে গিয়ে বলিউড অভিনেত্রী পূজা হেগড়ের পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন। তবে কবে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তা জানাননি ৩২ বছর বয়সী এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সালমান খানের সঙ্গে ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমায় অভিনয় করছেন পূজা।
এ সিনেমার শুটিং সেটে আঘাত পান তিনি। এ জন্য ২ সপ্তাহ অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে দেখা যায়, অভিনেত্রী পূজার বাঁ পায়ের গোড়ালিতে ব্যান্ডেজ। ব্যান্ডেজ করা পা উঠিয়ে রেখেছেন বালিশের ওপরে। আরেকটি ভিডিও ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পূজা। তাতে দেখা যায়, বাঁ পায়ে ব্যান্ডেজ নিয়েই মেকআপ নিচ্ছেন পূজা।
সম্প্রতি ৩২ বছর বয়সী অভিনেত্রী পূজা হেগড়ে ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির সেটে জন্মদিন উদযাপন করেন। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, ভেঙ্কটেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ