1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ, দেখা যাবে বাংলাদেশেও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৫২ Time View

আগামী ২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ হবে। ওই দিন আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশেও এটি দেখা যাবে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মোহা. আছাদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, আংশিক সূর্যগ্রহণ শুরু হবে ২৫ অক্টোবর দুপুর ২টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ডে। বিকেল ৫টা ১২ সেকেন্ডে হবে সর্বোচ্চ গ্রহণ। সন্ধ্যা ৭টা ২ মিনিট ১২ সেকেন্ডে এটি শেষ হবে।
ঢাকায় ৪টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে। শেষ হবে ৫টা ২৪ মিনিট ১২ সেকেন্ডে। ময়মনসিংহে ৪টা ৪৮ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হবে, শেষ হবে ৫টা ২৩ মিনিটে। চট্টগ্রামে শুরু হবে ৪টা ৪৫ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে বিকেল ৫টা ২০ সেকেন্ডে। সিলেটে শুরু হবে ৪টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে, শেষ হবে ৫টা ১৭ মিনিট ১৭ সেকেন্ডে।
খুলনায় সূর্যগ্রহণ শুরু হবে ৪টা ৫৪ মিনিট ৬ সেকেন্ডে, শেষ হবে ৫টা ২৮ মিনিট ৩৬ সেকেন্ডে। বরিশালে ৪টা ৫০ মিনিট ৩৬ সেকেন্ডে শুরু হয়ে ৫টা ২৫ মিনিট ১৮ সেকেন্ডে শেষ হবে। রাজশাহীতে শুরু হবে ৪টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে, শেষ হবে ৫টা ৩০ মিনিট ১৮ সেকেন্ডে। রংপুরে শুরু হবে ৪টা ৫২ মিনিট ৬ সেকেন্ডে, ৫টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ডে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ