1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘মিনাপ’ অঞ্চলের চরম দরিদ্র জনগোষ্ঠীর অর্ধেক পাকিস্তানের: বিশ্ব ব্যাংক ‘পিছিয়ে থাকা’ ৩ পার্বত্য জেলা আর লম্বা পরীক্ষায় ফল খারাপ চট্টগ্রামে! এইচএসসি-সমমান পরীক্ষায় বিদেশ কেন্দ্রে পাশের হার ৯০.৮৭ শতাংশ আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা বা বিভাজন চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের অবরোধ, ৫ ঘণ্টা পর সচল মহাসড়ক সিলেট টেস্টের বাংলাদেশ দলে একটি পরিবর্তন পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত : একজন বাধ্যতামূলক অবসরে জরুরি প্রয়োজনে এক কিস্তির টাকা তুলতে পারবেন ওয়ালটনের ক্রেতারা রাজশাহী বোর্ডের ৩৯ কলেজের কেউ পাস করেনি নীতি বদলে প্রথমবারের মতো শ্রমিক সংগঠন গঠন করল বিজেপি

বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৫৫ Time View

বৈশ্বিক কারণে লোডশেডিংয়ের সমস্যা থাকলেও বছরের প্রথম দিন (১ জানুয়ারি) শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার (১৯ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, অন্য বছরগুলোর তুলনায় বইয়ের কাজগুলো একটু পিছিয়ে আছে। তবে বছরের প্রথম দিনই আমরা শিক্ষার্থীদের কাছে বই পৌঁছাতে পারবো। প্রেসগুলোর সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেভাবে বলেছে, তাতে ১ জানুয়ারি বই দিতে পারার কথা।
কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
তিনি বলেন, তা বাস্তবায়ন করবে স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশ প্রশাসন। তারা এ কাজটি করে। তবে অধিকাংশ ক্ষেত্রেই কোচিং সেন্টার বন্ধ থাকে। এখন কোথাও কোনো শিক্ষক তার নিজের বাড়িতে কোচিং করাচ্ছে এমন তথ্য পাওয়া গেলে অবশ্যই সেখানে ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসির প্রশ্নফাঁস নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রশ্নফাঁস হয়নি, প্রশ্নের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। কিন্তু পরীক্ষার্থীদের কাছে প্রশ্ন যায়নি। তবে সামনে যাতে এমন কোনো দুর্ঘটনা না ঘটে, তা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে যে ছোটো-খাটো ব্যত্যয় ঘটেছে, ভবিষ্যতে তা ঘটবে না বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ