1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিত প্রস্তুত ৬ দেশ ফিলিস্তিন চেয়েছিল নিষেধাজ্ঞা, ইসরায়েলকে জরিমানা করেই ছেড়ে দিল ফিফা ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের আভাস ‘ইরানি হামলায়’ মার্কিন যুদ্ধবিমানের জরুরি অবতরণ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয় : প্রেস উইং

স্তন্যদান-মেকআপ একসঙ্গে করে প্রশংসিত সোনম কাপুর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৫৩ Time View

নায়িকা হলে নাকি মা হওয়া যায় না। তাহলেই যত্নে গড়া ফিগার নষ্ট, কেরিয়ার শেষ। একটা সময় পর্যন্ত এমন ধারণা বদ্ধমূল ছিল বলিউডে। কিন্তু সময় বদলানোর সঙ্গে সঙ্গে এই ধারণায় বদল এনেছেন অভিনেত্রীরাই। এখন শুধু একাধিক সন্তানের মা-ই হচ্ছেন না তারা, অন্তঃসত্ত্বা অবস্থাতেও চুটিয়ে কাজ করছেন। এমনকি সন্তান জন্মের পরেও তার দেখভালে ত্রুটি রাখছেন না নায়িকারা।
বলিউডের নতুন মাদের মধ‍্যে একজন সোনম কাপুর। মাসখানেক হলো প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। স্বামী আনন্দ আহুজা ও সোনম মিলে ছেলের নাম রেখেছেন বায়ু। ছোট্ট বায়ুর বয়স এখন অনেকটাই কম। আপাতত তাকে নিয়ে মুম্বাইতেই রয়েছেন সোনম। ছেলের দেখভালের দায়িত্ব নিয়েছেন নিজের কাঁধে।
অনেক অভিনেত্রীই মা হওয়ার পরেও শরীরের বাঁধুনি নষ্ট হয়ে যাওয়ার ভয়ে সন্তানকে স্তন‍্যপান করাতে চান না। এদিক থেকেও ব‍্যতিক্রমী সোনম। আপাতত হাতে কোনো ছবির কাজ নেই তার। এই সময়টা সম্পূর্ণই ছেলেকে দিচ্ছেন অনিলকন‍্যা। সম্প্রতি তাদের মুম্বাইয়ের বাড়িতে করবা চৌথের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
উপোস না করলেও অনুষ্ঠানে সেজেগুজে অংশ নিয়েছিলেন তিনি। এবার এদিনের একটি ভিডিও প্রকাশ‍্যে আনলেন অভিনেত্রী। তার টিম অভিনেত্রীর মেকআপ করতে ব‍্যস্ত। অন‍্যদিকে ছেলেকে কোলে নিয়ে বসে রয়েছেন সোনম। মেকআপের ফাঁকে বায়ুকে কোলে নিয়ে স্তন‍্যপান করানোর একটি ভিডিও শেয়ার করেছেন তিনি যার জন‍্য প্রশংসিত হচ্ছেন সোনম।
সোনম এদিন জানান তিনি কখনো করবা চৌথের উপোস করেন না। কারণ তার স্বামী আনন্দ আহুজারই এসব করবা চৌথের উপোস টুপোস বিশেষ ভাল লাগে না। তাই স্ত্রীও কোনোদিন উপোস করেননি। যদিও করবা চৌথের অনুষ্ঠানে অংশ নিতে তার কোনো আপত্তি নেই। সোনমের মা-ই ধুমধাম করে করবা চৌথের ব্রত পালন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ